shomoynew_wp969 অকৃতজ্ঞ ব্যক্তিদের যা বলেছেন মুসা (আ.) | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অকৃতজ্ঞ ব্যক্তিদের যা বলেছেন মুসা (আ.)


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৪:৫৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি সংগৃহীত

বনী ইসরাঈলের নবী ছিলেন হজরত মুসা (আ.)। বনী ইসলাঈলকে দাস করে রেখেছিল ফেরাউন। তাদের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালাতো ফেরাউন। আল্লাহ তায়ালা মুসা আ.-কে বনী ইসরাঈলের নবী বানালেন। তার মাধ্যমে তাদের ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন এবং তিনি বনী ইসরাঈলকে হেদায়েতের পথে আহ্বানের নির্দেশ দিলেন মুসা (আ.)-কে।

আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তাদেরকে হেদায়েতের পথে ডাকলেন এবং স্মরণ করিয়ে দিলেন তাদের এক সময়ের দুর্দশার কথা। তারা হেদায়েতের কথা শুনতে অস্বীকৃতি জানালে তিনি তাদের বললেন—

যদি তোমরা এবং পৃথিবীতে যারা বসবাস করে, তারা সবাই আল্লাহ তায়ালার নেয়ামতসমূহের নাশোকরী করো, তবে স্মরণ রেখো, এতে আল্লাহ তায়ালার কোন ক্ষতি নেই। তিনি সবার প্রশংসা, কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার উর্ধ্বে। তিনি আপন সত্তায় প্রশংসনীয়। তোমরা তার প্রশংসা না করলেও সব ফিরিশতা এবং সৃষ্টজগতের প্রতিটি অণু-পরমাণু তার প্রশংসায় মুখর। কৃতজ্ঞতার উপকার সবটুকু তোমাদের জন্যই।

পবিত্র কোরআনে মুসা (আ.) এর কথাটি বর্ণিত হয়েছে এভাবে—

وَ قَالَ مُوۡسٰۤی اِنۡ تَكۡفُرُوۡۤا اَنۡتُمۡ وَ مَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیۡدٌ

আর মূসা বলেছিলেন, তোমরা এবং যমীনের সবাই যদি অকৃতজ্ঞ হও তারপরও আল্লাহ অভাবমুক্ত ও সর্বপ্রশংসিত। (সূরা ইবারাহিম, আয়াত : ০৮)

এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তায়ালা বলেন—

হে আমার বান্দাগণ! যদি তোমাদের আগের ও পরের সমস্ত মানুষ ও জিন একত্রিত হয়ে তাকওয়ার চরম পরাকাষ্ঠা দেখিয়ে একজনের অন্তরে পরিণত হও তবুও তা আমার রাজত্বের সামান্যতম কিছুও বৃদ্ধি করবে না।

হে আমার বান্দাগণ! যদি তোমাদের আগের ও পরের সমস্ত মানুষ ও জীন একত্রিত হয়ে অন্যায়ের দিক থেকে একজনের অন্তরে পরিণত হও তবুও তা আমার রাজত্বের সামান্যতম অংশও কমাতে পারবে না...। (মুসলিম, হাদিস : ২৫৭৭)



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top