shomoynew_wp969 হজযাত্রীদের ২৫ লাখ কোরআনের কপি উপহার সৌদির | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


হজযাত্রীদের ২৫ লাখ কোরআনের কপি উপহার সৌদির


প্রকাশিত:
১২ জুন ২০২৫ ০৪:২২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি সংগৃহীত

হজযাত্রীদের ২৫ লাখের বেশি কোরআনের কপি উপহার দিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে কোরআনের এই কপিগুলো উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় রোববার থেকে হজযাত্রীদের মধ্যে পবিত্র কোরআনের কপি বিতরণ শুরু করেছে।

মোট ২৫ লাখ ২১ হাজার ৩৮০ কপি কোরআন বিতরণ করা হচ্ছে। মদিনায় অবস্থিত কিং ফাহদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কোরআনে ছাপানো হয়েছে এসব কপি। কপিগুলো বিভিন্ন আকারে প্রকাশিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ভাষার অনুবাদও অন্তর্ভুক্ত রয়েছে এই কপিগুলোর মধ্যে। বিশ্বের সব জাতির হজযাত্রীদের কাছে এই মহান উপহার পৌঁছানোর উদ্যোগ হিসেবে অনুবাদ কপিও বিতরণ করা হচ্ছে।

কোরআনের কপি উপহারের এই উদ্যোগ ইসলাম ও কোরআনের সেবা প্রদান এবং হজযাত্রীদের প্রতি সৌদি আরবের আন্তরিকতার প্রকাশ। এর মাধ্যমে হজযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত হজযাত্রীদের প্রতি সৌদি আরব আন্তরিকতা ও সেবার বিষয়টি ফুটে উঠেছে। আল্লাহর ঘরের মেহমানদের প্রতি এমন নিঃস্বার্থ সেবা দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম প্রধান মিশন।

সূত্র : সৌদি গেজেট



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top