shomoynew_wp969 কোরআন প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেলেন ২০ জন | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কোরআন প্রতিযোগিতায় ‘ইয়েস কার্ড’ পেলেন ২০ জন


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪ ০৬:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

সংগৃহীত ছবি

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর ঢাকার অডিশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অডিশন গ্রহণ সম্পন্ন হয়।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হাবিবুর রহমান মিশকাত।

বিচারকদের সূক্ষ বিচার বিশ্লেষণে শ্রেষ্ঠ ২০ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেওয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়াও ১০ জন প্রতিযোগীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাসজুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিন লাখ, দ্বিতীয় দুই লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন এক লাখ টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top