shomoynew_wp969 যাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২১ ০৭:৫৯

আপডেট:
১১ এপ্রিল ২০২১ ০৭:৫৯

ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের জন্য রোজা রাখা লাভজনক। প্রতীকী ছবি

পবিত্র মাহে রামজানকে সামনে রেখে লিভারের রোগ আক্রান্ত রোগীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে হেপাটোলজি সোসাইটি বাংলাদেশ।

আসন্ন মাহে রমজানকে সামনে রেখে তারা লিভার রোগে আক্রান্তদের বিশেষ পরামর্শ দিয়েছে।

যাদের জন্য রোজা রাখা ঝুঁকিপূর্ণ

• উপসর্গযুক্ত জণ্ডিস বা একিউট হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তি।

• লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি যাদের বর্তমানে পেটে পানি অথবা জন্ডিস রয়েছে।

• রক্তবমি অথবা কালো পায়খানা হয়েছে।

• খাদ্যনালীতে ব্যান্ড বা ইডিএল (EVL) এর মাধ্যমে চিকিৎসা করা হয়েছে – যাদের কথাবার্তা বা আচরণে অসংলগ্নতা দেখা যাচ্ছে।

• ডায়াবেটিস আছে এবং হাইপোগ্লাইসেমিয়া হবার ঝুঁকি আছে।

• লিভার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি যাদের লিভারের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্থ।

যারা রোজা রাখতে পারবেন

• লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি যারা প্রাথমিক পর্যায়ে আছেন এবং উপরে উল্লেখিত লক্ষণসমূহ নেই।

• ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের জন্য রোজা রাখা লাভজনক।

• হেপাটাইটিস 'বি' ভাইরাস বাহক (HBsAg + Carrier) ব্যক্তিরা।

• ক্রনিক হেপাইটির বি ও ক্রনিক হেপাটাইটিস সি রোগে আক্রান্ত।

• লিভার ক্যান্সারে আক্রান্ত ওইসব ব্যক্তি যাদের লিভার স্বাভাবিকভাবে কার্যক্ষম রয়েছে।

• লিভার ট্রান্সপ্লান্ট গ্রহীতারা দক্ষ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে রোজা রাখতে পারবেন।

• গিলবার্ট সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি নিয়মিত সিরাম বিলিরুবিন মনিটরিংয়ের মাধ্যমে রোজা রাখতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top