shomoynew_wp969 বিএনপির কালকের মহাসমাবেশ স্থগিত | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিএনপির কালকের মহাসমাবেশ স্থগিত


প্রকাশিত:
১৫ মার্চ ২০২১ ০৮:৪০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭

ফাইল ছবি

বিএনপির পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই সমাবেশ হওয়ার কথা ছিল।

সোমবার (১৫ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের এই ঘোষণা দেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সার্বিক বিবেচনায় মহাসচিব আগামীকালের মহাসমাবেশে স্থগিত ঘোষণা করেছেন। মহানগর নাট্যমঞ্চসহ তিনটি স্থান মহাসমাবেশের বিবেচনায় ছিল।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রকৌশলী ইশরাক হোসেন অসুস্থ, রোববার থেকে তার জ্বর। ঢাকা দক্ষিণে বিএনপির এই সমাবেশ আয়োজনে তার ওপর দায়িত্ব ন্যাস্ত ছিল, যেমনটি অন্যান্য মহানগরীতেও ছিল মেয়র প্রার্থীদের বেলায়। সার্বিক বিবেচনায় মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর উত্তর, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ হয়। ছয় সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থীদের উদ্যোগে এসব সমাবেশ হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top