shomoynew_wp969 ‘শেখ হাসিনার জন্যই পথ হারায়নি বাংলাদেশ’ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘শেখ হাসিনার জন্যই পথ হারায়নি বাংলাদেশ’


প্রকাশিত:
২২ মে ২০২২ ১৬:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৯

ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু উদ্বোধন হবে একথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায়।

রোববার (২২ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ আজ ভালো আছে। শেখ হাসিনার জন্যই পথ হারায়নি বাংলাদেশ। শেখ হাসিনা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। শেখ হাসিনা থাকলে আমরা থাকব।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনার মতো সাহসী ও জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। আজ শেখ হাসিনাকে নিয়ে আমরা গর্ব করি। কারণ বিশ্বের সৎ ৩ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন।

বিএনপি সন্ত্রাসের হোতা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা শেখ হাসিনাকে আজ পদত্যাগ করতে বলছেন। আপনারাই বলেন, শেখ হাসিনাকে কি দেশের জনগণ পদত্যাগ করতে বলে! বলে না। দেশের জনগণ তার পদত্যাগ চায় না। কাজেই তাদের কথায় শেখ হাসিনা কখনই পদত্যাগ করবেন না। আসলে ব্যর্থতার দায়ে বিএনপি টপ টু বটম পদত্যাগ করা উচিৎ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top