shomoynew_wp969 করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২১ ১৪:২২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭

মাইনুল হোসেন খান নিখিল। ফাইল ছবি

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল করোনায় আক্রান্ত হয়েছেন।

গত কয়েক দিন ধরে হালকা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান তিনি। পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর মাসুদ।

বর্তমানে যুবলীগের এ নেতা মিরপুরের বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

আগামীকাল যুবলীগের পক্ষ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top