shomoynew_wp969 ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না: তারেক রহমান | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না: তারেক রহমান


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬ ০৯:০৬

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ১০:৫৫

ছবি- সংগৃহীত

জাতিকে সঠিকপথে পরিচালিত করার আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা আর ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।’

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। কিন্তু আমরা ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।’

মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার প্রতি গুরুত্বারোপ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। পতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে।

‘নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছ। আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারব।”

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সাংবাদিকদের কাছে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন বলে জানান তারেক রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top