shomoynew_wp969 এনসিপি অফিসে ব্রিটিশ হাইক‌মিশনা‌র, নির্বাচন ইস্যুতে নাহিদের সঙ্গে বৈঠক | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


এনসিপি অফিসে ব্রিটিশ হাইক‌মিশনা‌র, নির্বাচন ইস্যুতে নাহিদের সঙ্গে বৈঠক


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫ ১৪:০৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০

ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ফেসবুকে এক পোস্টে জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন দিকসহ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশের ম‌তো বিষয় উঠে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top