shomoynew_wp969 কাউকে মাইর দেওয়া তোমার কাজ না, গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক: শামারুহ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কাউকে মাইর দেওয়া তোমার কাজ না, গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক: শামারুহ


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা সম্প্রতি তার বাবার কারাজীবনের অভিজ্ঞতা ও দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টে তিনি একদিকে যেমন ত্যাগী নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন, তেমনি অন্যদিকে দলের কর্মীদেরকে অতীতের সংঘাতপূর্ণ রাজনীতি থেকে সরে এসে ব্যক্তিগত জীবন গড়া এবং উদার গণতান্ত্রিক (লিবারেল ডেমোক্রেসির) রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না। শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেয়ো। সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো।’

‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’

তিনি আরও লিখেছেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করল, কে কি বলল, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো। না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ। গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক।’

‘লাইফে সবচেয়ে জরুরি হোলো ঈমান আর স্ট্রাটেজি। তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে। তাতেই দলের সবচেয়ে উপকার হবে! The choice is yours!’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top