shomoynew_wp969 আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪২

ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিন পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই তিন পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাব গ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি আতিকুর রহমান রুমন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মীভূত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top