shomoynew_wp969 সরকার হঠাতে গণঅভ্যুত্থান চান মির্জা ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সরকার হঠাতে গণঅভ্যুত্থান চান মির্জা ফখরুল


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২১ ১১:৪৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৩

মির্জা ফখরুল। ফাইল ছবি

সরকারকে হঠাতে গণঅভ্যুত্থানই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যে গণঅভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (০১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি– জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ‘ফ্যাসিবাদী স্বৈরাচার’কে পরাজিত করতে হবে।

‘সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

মির্জা ফখরুল বলেন, ইতিহাস প্রমাণ করে– কখনই দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কেউ কখনও পারেনি। আমরা বিশ্বাস করি, প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং ‘ফ্যাসিস্ট সরকার’কে আমরা পরাজিত করতে সক্ষম হব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আকরামুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় রয়েছে ভার্চুয়াল আলোচনাসভা। এতে সংগঠনের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top