shomoynew_wp969 পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জামায়াত ইসলামী

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৫

ছবি : সংগৃহীত

পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেইসাথে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহর ও ২৬ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের।

এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান জামায়াতে ইসলামীর এই নেতা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top