shomoynew_wp969 ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ০৫:০৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০

ছবি সংগৃহীত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম— এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই।

এজন্য জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন মির্জা ফখরুল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top