shomoynew_wp969 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: আমীর খসরু | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: আমীর খসরু


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ০৮:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১

ছবি সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ জুন) ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই দেখছি। সবার প্রস্তুতি আছে বলেই মনে হচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। এছাড়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্মানজনকভাবেই সব করতে হবে।

কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাতে কৃষি, আইটি, স্বাস্থ্য এবং শিক্ষাখাতে সহায়তার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া নির্বাচনে ইলেকশন কমিশনকেও তারা সহায়তা করছেন বলে জানান।

ব্রিফিংয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। একটি পক্ষ নির্বাচনে বাড়তি সুবিধা নিতে এসব করছে। সরকারকে এসব ইস্যুতে আরও কঠোর হাওয়ার আহ্বান জানাই।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top