shomoynew_wp969 জুলাই সনদ ও ঘোষণাপত্র অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জুলাই সনদ ও ঘোষণাপত্র অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে


প্রকাশিত:
২৮ জুন ২০২৫ ০৪:১২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

ছবি সংগৃহীত

জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতি। জুলাই ঘোষণাপত্র সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা এই দাবি জানিয়ে যাবো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে সাত দফা দাবি ঘোষণা করা হয়েছে সেখানেও জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি উল্লেখ রয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সুনির্দিষ্ট ও ভিন্ন ভিন্ন একাধিক কর্মসূচি ঘোষণার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনেক সময় গড়িয়েছে। এতদিনেও সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র সেটি বাস্তবায়ন করেনি। এখন শোনা যাচ্ছে ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা করা হবে। সেটা নিয়েও ধোঁয়াশা আছে। এ ব্যাপারে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি চাই। জামায়াতের যে সাত দফা দাবি, যেটার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সাত দফা দাবিতেও জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি উল্লেখ আছে। এই দাবি অবশ্যই সরকারকে বাস্তবায়ন করতে হবে।

এটা পেছাতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করি না, সরকার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে এমন আচরণ করবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র অবিলম্বে বাস্তবায়নে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের বার্ষিকী পালনের মধ্যেই এ ব্যাপারে সরকার একটি সিদ্ধান্ত আশা করি গ্রহণ করবে।

সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেবে বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতা বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। এটা নিয়ে অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো। তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top