shomoynew_wp969 লন্ডনে এবার প্রকাশ্যে এলেন সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


লন্ডনে এবার প্রকাশ্যে এলেন সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত


প্রকাশিত:
২৪ জুন ২০২৫ ০৭:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে এবার প্রকাশ্যে এলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত।

আবু সাঈদ জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত যোগ দেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পর থেকে আবু সাঈদ ও হাবিবে মিল্লাত আত্মগোপনে ছিলেন। তাঁরা এই প্রথম প্রকাশ্যে এলেন।

এ নিয়ে গত ১১ মাসে লন্ডনে আওয়ামী লীগের সাবেক তিন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, পাঁচ সংসদ সদস্য ও এক মেয়রকে প্রকাশ্যে দেখা গেল।

আগে যাঁদের প্রকাশ্যে দেখা গিয়েছিল, তাঁরা হলেন—সাবেক মন্ত্রী আবদুর রহমান, হাছান মাহমুদ ও শ ম রেজাউল করিম; সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী; সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

গতকাল লন্ডনে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভারত থেকে ভাষণ দেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের মঞ্চে আব্দুর রহমান, হাসান মাহমুদ, রেজাউল করিম, শফিকুর রহমান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ, রনজিত সরকার, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককেও মঞ্চে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top