shomoynew_wp969 আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি: পাটওয়ারী | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি: পাটওয়ারী


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ১০:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে, নির্বাচনে তার মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি।

রোববার নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা শেষে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মাড়িয়ে এগিয়ে যাবে এনসিপি। সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি। শাপলা প্রতীকের জয়জয়কার হবে। জনগণ শাপলা প্রতীক পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিবাদ সমাপ্ত করব।

এনসিপির নিবন্ধন আবেদন দিতে দেরি হলো কেন? এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। ছলচাতুরী করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছে।

পরবর্তী জাতীয় নির্বাচনে দেশের মানুষ ‘শাপলা’ প্রতীকে ভোট দিয়ে জয়জয়কার করে দেবে উল্লেখ করে পাটওয়ারী বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, নিবন্ধনের জন্য করণীয় সবকিছু করেই পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি।

আখতার হোসেন জানান, তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছেন। এর মধ্যে তারা ‘শাপলা’ প্রতীকই চান বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদনের শেষ দিন ছিল রোববার। শেষদিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top