shomoynew_wp969 প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক বুধবার


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৫ ০৯:১২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩

ছবি সংগৃহীত

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপির সঙ্গে বৈঠক করবেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধিদল বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।’

গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তিন ঘণ্টার বেশি সময়ের যৌথ সভা হয়েছিল। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের সদস্যরা সংস্কার বিষয়ে রাজনীতিকদের সঙ্গে কথা বলেন।

সেই বৈঠক থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার বিষয়ে ঐকমত্য তৈরি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা (বিএনপি) আশা করি যে, খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে এবং সেটা ওপরে ভিত্তি করে অতিদ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top