shomoynew_wp969 গাজায় গণহত্যা: ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গাজায় গণহত্যা: ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ র‌্যালি করবে বিএনপি


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫ ০৩:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩

ফাইল ছবি

গাজা ও রাফায় ইসরায়েরি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

কর্মসূচি অনুযায়ী— আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকাসহ দেশের সব মহানগরে প্রতিবাদ ও সংহতি র‍্যালি করবে দলটি।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। পরে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

এছাড়া একইদিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‍্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top