shomoynew_wp969 জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫ ০৫:৪৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০

ছবি সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি কোনো কমেন্টস (মন্তব্য) করেননি।’

আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইমফ্রেম দিয়েছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখানে টাইম ফ্রেমের কথা বলা কোনো প্রয়োজন নেই। নির্বাচন তো আমাদের আভ্যন্তরীণ বিষয়। টাইমফ্রেমের কথা কেন তাদেরকে বলব?’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top