shomoynew_wp969 ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের গণ-ইফতার আজ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের গণ-ইফতার আজ


প্রকাশিত:
২ মার্চ ২০২৫ ০০:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০

ছবি সংগৃহীত

রোজার প্রথম দিনে গণ-ইফতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

শনিবার (১ মার্চ) গণতান্ত্রিক ছাত্রসংসদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই গণ-ইফতার কর্মসূচি পালন করা হবে৷

প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়, স্বৈরাচার মুক্ত রমজানের প্রথম ইফতার আমাদের। ২ মার্চ গণ-ইফতার কর্মসূচির স্থান টিএসসি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব রেজওয়ান আহমেদ রিফাত বলেন, স্বৈরাচার এবং গণহত্যাকারী হাসিনার পতনের পর প্রথম ইফতার এটি। স্বৈরাচারের সময় আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। এমনকি রমজানে ইফতার করার জন্যও খুনি লীগের হামলার শিকার হতে হয়েছিল অনেককে। আমরা আজ প্রথম রোজায় গণ-ইফতারের মধ্য দিয়ে আমাদের সেই স্বাধীনতা প্রকাশ করছি।

গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এর প্রতিবাদ জানিয়ে প্রথম রোজাতে (১২ মার্চ) গণ-ইফতারি কর্মসূচি গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গণ ইফতার কর্মসূচি পালন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top