shomoynew_wp969 ‘জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না’ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না’


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২

ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামীর সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না। ক্ষমতায় আসতে হলে জামায়াতে ইসলামীর সমর্থন লাগবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের কবি জসিমউদদীন হলে ফরিদপুর অঞ্চলের উপজেলা দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের বছর ২০২৫ সাল। নির্বাচনী কাজেই এ সময়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে জনগণের কাছে জামায়াতের কথা পৌঁছে দিতে হবে। এর জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণের মাঝে ইসলামী বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে।

ফরিদপুর আঞ্চলিক সহকারী মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো. আব্দুস সোবহান ও মো. আজমল হোসাইনসহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের উপজেলা দায়িত্বশীলরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top