shomoynew_wp969 বিডিআর বিদ্রোহ নয় সেটি ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মানববন্ধনে আবু হানিফ

বিডিআর বিদ্রোহ নয় সেটি ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫ ০৩:৫৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২

ছবি সংগৃহিত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আ.লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিল। প্রকৃতপক্ষে বিডিআর বিদ্রোহ নয় সেটা ছিল ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড।

বিডিআর কল্যাণ পরিষদ, ঢাকা জেলার উদ্যোগে রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাগারে আটক বিডিআরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আবু হানিফ বলেন, আমরা স্পষ্ট বলছি বিডিআরের নিরপরাধ সদস্যদেরকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকেও পুনর্বহাল করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। যারা অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয়, তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সহিত কাজ করতে হবে। সেখানে যে বিতর্কিত ধারাটি রয়েছে তা বাতিল করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top