shomoynew_wp969 মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায় | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪ ০৮:০৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

শায়রুল কবির জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠক উপস্থিত থাকতে পারেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top