shomoynew_wp969 যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: ফখরুল


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৪ ০৭:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬

ফাইল ছবি

দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে। আইন, প্রশাসন ও বিচারবিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার, ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার মাধ্যমে অন্ততর্বর্তী সরকার গঠন হয়েছে। যেখানে স্পষ্ট করে বলা আছে, তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। সেজন্য আমরা তাদের সমর্থন দিচ্ছি। তাদের পাশে আছি।

এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেনো বিএনপি পিছিয়ে না পড়ি। গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top