shomoynew_wp969 অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আশা মির্জা ফখরুলের

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৪ ০৯:০৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৭

ছবি সংগৃহিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে পারবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ড. ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবসহ বিএনপির একটি প্রতিনিধি দল বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং যার নেতৃত্বে এটি গঠিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস তাদের আন্তরিকতা, দেশপ্রেম ও যোগ্যতা দিয়ে দেশকে একটি স্ট্যাবল অবস্থার দিকে নিয়ে যেতে পারবেন। একইসঙ্গে একটি নির্বাচনের দিকে যেতে পারবেন বলে বিশ্বাস করি৷

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। সেটা তারা বলবেন।

বিএনপি নির্বাচনের কোনো টাইমফ্রেম দিয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না আমরা কোনে দিনক্ষণ বলিনি। তারাই বলবেন।

অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top