shomoynew_wp969 আন্দোলন থেকে প্লাবন তৈরির হুঁশিয়ারি রিজভীর | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আন্দোলন থেকে প্লাবন তৈরির হুঁশিয়ারি রিজভীর


প্রকাশিত:
২১ মে ২০২৪ ০৪:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭

ছবি- সংগৃহীত

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছোট ছোট বালু কনা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারব ইনশাল্লাহ।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতা ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করাচ্ছে দাবি করে রিজভী বলেন, গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। বাংলাদেশ এখন উম্মুক্ত নয়। উম্মুক্ত কারাগার পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতার ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে।

বিএনপির এই নেতা বলেন, যারা চুরি, সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক। মন্ত্রী-এমপি বা দলের নেতাদের আত্মীয়-স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক। বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮ বার পিছিয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ, যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে।

রিজভী বলেন, আজকে শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ভীতসন্ত্রস্ত্র। মিছিলের আওয়াজ শুনলেই নেতাকর্মীদের গ্রেফতার করায়। আজকে আতঙ্ক থেকেই নিরব, টুকু, আবু আসফাকসহ নেতাকর্মীদের কারাগারে বন্দি করে রেখেছে।

মিছিলে আরও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগরের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্তসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top