shomoynew_wp969 শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন: কাদের | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন: কাদের


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পর এক মাস। শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবনের জাতীয় ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হয়তো পাঁচ বছর পর নির্বাচন, তিনি হয়তো দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত আসনে নির্বাচন হচ্ছে তখনই ওই ডায়রি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন। এই হচ্ছেন শেখ হাসিনা।

তিনি বলেন, পনেরো বছরের আগের বাংলাদেশ ও পরের বদলের যাওয়া যে বাংলাদেশ, সে বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আমাদের এই জনপদের সৃষ্টি ক্ষেত্রে মহান দুজন মানুষ কাজ করেছেন। একজন (বঙ্গবন্ধু) আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে ল্যাগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু সে সবসময়ের জন্য রয়ে গেছে। আরেকজন মুক্তির জন্য কাজ করছেন তিনি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছে আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার মতো জনপ্রিয় নেতা আর একজন ও সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top