shomoynew_wp969 ছাত্রদলের সাবেক সভাপতিকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ছাত্রদলের সাবেক সভাপতিকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৩ ২২:১৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

ছবি-সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে ছাত্রলীগ।

গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে এই ঘটনা ঘটে।

ছাত্রদলের এক নেতা জানান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাওয়ার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। এ সময় তারা বলে, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের কর্মীরা এলোপাথাড়ি মারতে থাকে খোকনকে।

মুহূর্তের মধ্যেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সাথে যোগ দেয়। পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এ সময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।

ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকারবিষয়ক সহ-সম্পাদক মহিনদ্দিন রাজু জানান, আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয়, খোকন থানায় নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top