shomoynew_wp969 শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শুক্রবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩ ০৮:১৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০

 ফাইল ছবি

আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ‘মিথ্যা’ মামলায় ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, আমরা আগামী ১৫ সেপ্টম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু ঢাকা পোস্টকে বলেন, সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top