shomoynew_wp969 বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিএনপি নেতা সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৩ ১১:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

 ফাইল ছবি

বিএনপি বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে আদালত থেকে হাজিরা দিয়ে আসার সময় আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আদালত থেকে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে সালাউদ্দিন আহমেদকে যাত্রাবাড়ী থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখনও পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top