shomoynew_wp969 বিএনপির কর্মসূচির দিনে কেন আ.লীগের কর্মসূচি | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজভী

বিএনপির কর্মসূচির দিনে কেন আ.লীগের কর্মসূচি


প্রকাশিত:
২৫ জুলাই ২০২৩ ১৩:৩২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২

ছবি সংগৃহিত

বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির দিনে আওয়ামী লীগ কেন পাল্টা কর্মসূচি পালন করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির কোনও কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তবে, কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, বিএনপির কর্মসূচি পূর্বঘোষিত, অথচ একই দিন আওয়ামী লীগ শান্তি মিছিল করলে তখন কি জনদুর্ভোগ হয় না? বিএনপির কর্মসূচির দিন কেন আওয়ামী লীগ কর্মসূচি পালন করে? কেন তারা একাত্তরের শান্তি কমিটির মতো শান্তি সমাবেশ বা শান্তি মিছিল করে?’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উসকানিমূলক এবং নিজের দলের সন্ত্রাসীদের আশকারা দেওয়ার শামিল বলেও দাবি করেন রিজভী।

তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই- এটি করার উদ্দেশ্য হচ্ছে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আসা নেতাকর্মীদের বাধা প্রদান করা, হামলা করা এবং তাদের হত্যা ও জখম করা।

তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর চড়াও হওয়া, রক্তাক্ত হামলা চালানো প্রতিটি ক্ষেত্রেই পুলিশ সরকারি সন্ত্রাসীদের পক্ষে পক্ষপাত দেখায়। কোনও-কোনও ক্ষেত্রে তাদের সঙ্গে যোগ দেয়। আর এই ভয়ংকর সর্বনাশা সহিংস সন্ত্রাসের জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। তার নিয়ন্ত্রিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রটেকশনে আওয়ামী সন্ত্রাসীরা রক্তাক্ত হামলায় মেতে ওঠে।

রিজভী জানান, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে মোট ৩১৫টি মামলা হয়েছে। মামলায় মোট আসামি প্রায় ১ হাজার ২০০ জনেরও বেশি নেতাকর্মী। আর গ্রেফতার হয়েছেন ১ হাজার ৩৫০ জন নেতাকর্মী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top