shomoynew_wp969 ফের এভারকেয়ারে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ফের এভারকেয়ারে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ১২:১৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২১ ১২:২০

 খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। জানা গেছে, তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনার বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে মঙ্গলবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ করা হয়। ওই চিঠির কপি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল সিটি স্ক্যান করার জন্য করোনা আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

ওই দিন রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে রাত পৌনে ১১টার দিকে তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top