shomoynew_wp969 সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করব : নাছিম | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করব : নাছিম


প্রকাশিত:
১৩ মে ২০২৩ ১১:৫০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৮

ছবি সংগৃহিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলছেন, যুদ্ধাপরাধী, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে আরেকটি যুদ্ধের প্রয়োজন হলে সেটা করতে হবে।

শনিবার (১৩ মে) বাংলা একাডেমিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে বাহাউদ্দিন নাসিম বলেন, এরা বাংলাদেশকে গিলে ফেলে নব্য পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে আনতে চায়। তাদেরকে তাদের প্রিয়ভূমি পাকিস্তানি পাঠিয়ে দিতে হবে। জঙ্গিবাদী শক্তির নেপথ্যে পরিচালনাকারীরা কখনো বীর বাঙালির পাশে দাঁড়ায়নি। বাঙালির স্বপ্নকে ব্যর্থ করতে এরা অপরাজনীতি করছে।

তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার আদায়ে শেখ হাসিনার নেতৃত্বে লড়াইয়ে আমাদের কর্মীরা জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। জাতির পিতার সুদক্ষ পরিচালনায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আর শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি পাচ্ছি। এখন করোনার মহামারি থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শেখ হাসিনার নেতৃত্বে ভিক্ষুকের জাতি থেকে সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে মন্তব্য করেন নাছিম। স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

বর্ধিত সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাহুল হোসেন সাচ্চু। সঞ্চালনা করেন এ কে এম আফজালুর রহমান বাবু। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top