shomoynew_wp969 চিকিৎসাধীন আ স ম রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চিকিৎসাধীন আ স ম রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল


প্রকাশিত:
১৩ মে ২০২৩ ০৯:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১১

ছবি সংগৃহিত

হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ মে) রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকে দেখতে যান তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, আ.স. আবদুর রব নিঃসন্দেহে আমাদের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেন। এই বয়সেও তিনি গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তার দল গণতন্ত্র মঞ্চ নামক জোটের অন্যতম সদস্য। তাদের নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলনে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার যে নেতৃত্ব তা দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত হতে সাহায্য করবেন।

তার অসুস্থতায় চলমান আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তার দল আমাদের সঙ্গে আছেন। তিনিও সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আশা করি, ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রামে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, একইভাবে বর্তমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন।

বিএনপির মহাসচিবের সঙ্গে হাসপাতালে যান দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য শায়রুল কবির খান। এছাড়া হাসপাতালে ছিলেন আ স ম রবের স্ত্রী জেএসডির সহ-সভাপতি তানিয়া রব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top