shomoynew_wp969 পুলিশি নিরাপত্তায় মিছিল করতে চায় চট্টগ্রাম জামায়াত | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পুলিশি নিরাপত্তায় মিছিল করতে চায় চট্টগ্রাম জামায়াত


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৩

ছবি সংগৃহিত

চট্টগ্রাম নগরে মিছিলের অনুমতি চেয়ে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে জামায়াতে ইসলামী। এতে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিলের অনুমতি ও সহযোগিতা চাওয়া হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আবেদনটি সিএমপি কমিশনারের কার্যালয়ে নিয়ে যান অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৪ জন আইনজীবী।

চট্টগ্রাম মহানগর জামায়াতের দপ্তর সম্পাদক এএইচএম কামাল স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এএইচএম কামাল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। আবেদনটি একজন কর্মকর্তা রিসিভ করেছেন। আশা করি পুলিশ সহযোগিতা করবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার (ডিসি) ডা. মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, মিছিল করতে হলে পুলিশের কাছে আবেদন করবে, এটা স্বাভাবিক বিষয়। আবেদনটি এখনো আমার হাত পর্যন্ত পৌঁছাইনি।

এদিন জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন- অ্যাডভোকেট সৈয়দ এহতেশামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট আফসারুর রশীদ, অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া, অ্যাডভোকেট ফজলুল বারী, অ্যাডভোকেট ফরিদুল আলম, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আবুল মোজাফফর, জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট আবদুল্লাহ আল গালিব, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন ও অ্যাডভোকেট মো. হারুন চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top