shomoynew_wp969 বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন? | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন?


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩ ১৬:৫১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৪

ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্ভবত দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সূত্রগুলো ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানিয়েছে, মতিয়া চৌধুরী ও আমির হোসেন আমুর মতো দলের সিনিয়র নেতাদের নাম আসলেও ক্ষমতাসীন দল শিরীন শারমিনকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।

দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অধিকাংশই প্রত্যাখ্যান করেছে। কারণ, কাদের শারীরিক অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং তাকে আওয়ামী লীগের একজন দুঃসময়ের পুরানো সংগঠক হিসেবে দেখা হচ্ছে।

একজন সিনিয়র নেতা বলেন, কাদেরকে নির্বাচনের বছরে দল চালাতে হবে, যখন পরিস্থিতি কঠিন হতে পারে। কাদেরের উত্তরসূরি যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে অনেকেই দলের সংগঠক হিসেবে কম এবং বিজ্ঞান ও প্রযুক্তির অতিরিক্ত দায়িত্ব নিয়ে সম্ভাব্য বন-পরিবেশ মন্ত্রী হিসেবে বেশি উপযুক্ত বলে মনে করেন।

লেখক সুখরঞ্জন দাশগুপ্ত বলেছেন, হাসান পরিবেশবিজ্ঞানে পিএইচডি করেছেন। তাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি পদক্ষেপের পরিকল্পনা করতে হতে পারে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশে একটি বড় সমস্যা।

শিরীন শারমিন চৌধুরী যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হন, তা হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। তিনি শুধু প্রথম নারী রাষ্ট্রপতিই হবেন না, সম্ভবত বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতিও হবেন।

শেখ হাসিনা ইতোমধ্যেই দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী, যিনি এক দশকের বেশি ক্ষমতায় আছেন। এটি সম্ভবত বিশ্বের প্রথম দেশ হবে যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই নারী।

আওয়ামী লীগের দলীয় ফোরামে শিরীন শারমিন চৌধুরীর নাম এখনো প্রকাশ না করলেও ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র অনেকটা নিশ্চিত করেছে, স্পিকার হিসেবে ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা ও কর্মক্ষমতা বিবেচনায় শিরীন শারমিন চৌধুরীর নামই আসছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার জন্য প্রস্তাব দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top