shomoynew_wp969 ১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২২ ১৪:০৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১

ছবি সংগৃহিত

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (মঙ্গলবার) সকাল ৮টায় তিনি চোখের ডাক্তার দেখান।

এসময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। অন্যান্য রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top