shomoynew_wp969 হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২২ ১৩:১০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৩

ছবি সংগৃহিত

হারিয়ে যাওয়া বাংলাদেশ ও অর্থনীতি ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ লড়াই করছি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেঁচে থাকার অধিকার ফিরে পেতে এবং দেশে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য আমরা এ সংগ্রাম করছি।

আজ সোমবার শেরেবাংলানগর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই করছি। বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে আসামি করা হয়েছে। তাদের মুক্ত করার জন্য আন্দোলন করছি।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, এ লড়াইকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া। আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একই সঙ্গে দেশকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করব।

তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশপ্রেমিক জনতা, যিনি পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার সেই জিয়াউর রহমানকে মুক্ত করে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করে। এই দিনটি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top