shomoynew_wp969 দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২২ ১৩:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৪

ছবি সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা স্বীকার করেন।

যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, গত এক মাসে বেশ কয়েকটি পত্রিকায় একই শিরোনাম হয়েছে যে, সংসার আর চলছে না। মানে খরচ এত বেড়েছে যে সংসার আর চলছে না। বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি কী মনে করেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। কিন্তু বৈশ্বিক কারণ-তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’

তিনি বলেন, ‘মানুষের জীবনে কখনো ভালো সময় থাকে, আবার কখনো খারাপ। প্রধানমন্ত্রীও যেটা বলেছেন- সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু তিনি বারবার বলছেন। তিনি সবসময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন। যাতে আমাদের সমস্যা না হয়।’

আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, সয়াবিন তেলের বিষয়টি আমাদের ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগিরই আবার বসে স্টাডি করে তারা বিষয়টি নির্ধারণ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top