shomoynew_wp969 দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দুই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২২ ১৬:২৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬

ছবি সংগৃহীত

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

তারা হলেন- সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের অবসরের বিষয়টি জানানো হয়েছে।

উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তারা দুজনই বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top