shomoynew_wp969 জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ১৫:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৬

ছবি সংগৃহীত

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোটের মাধ্যমে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগন মেনে নেবে না।

আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধনীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদের আহ্বান করবো এক বছর অপেক্ষা করুণ।

আওয়ামী লীগ কোনোদিন কোনো ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। দেশের জনগণ মনে করেন বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

সুষ্ঠ রাজনীতি সরকারের কোনো আপত্তি নেই জানিয়েছে তিনি বলেন, ঢাকা, চট্রগ্রাম অবস্থান করে দখল করবেন এভাবে জনগণের দুর্ভোগের সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না।

আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না বলে যোগ করেন মন্ত্রী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন হলো খাদ্য ভাণ্ডার। তাদের যুদ্ধের কারণে দ্রব্যমূলের দাম বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না কমবে, সে বোকার স্বর্গে বাস করে।

ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top