shomoynew_wp969 প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ১১:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২

ফাইল ছবি

রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন জেমস ক্লিভারলি।

এ সময় ড. মোমেন টেলিফোনে আলাপকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ক্লিভারলিকে অভিনন্দন জানান। ক্লিভারলি গত মাসে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই আব্দুল মোমেনের সঙ্গে তার প্রথম আলোচনা।

উভয় মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন ও আগামী দিনে তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

আব্দুল মোমেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাস্তুচ্যুত মানুষদের প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্যের প্রতি অনুরোধ জানান।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তার সরকার রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন করবে। তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য-জ্বালানি ঘাটতির বিষয়েও আলোচনা করেন। এ সময় ড. মোমেন সংকট সমাধানে শান্তিপূর্ণ সংলাপের ওপর জোর দেন।

এছাড়া দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। তারা বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথাও স্বীকার করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top