shomoynew_wp969 নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২২ ১১:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

 ছবি : সংগৃহীত

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছেছেন। নিউইয়র্কে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নেবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে সোমবার(১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত আটটায় লন্ডনের স্টানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের

ফ্লাইটটি একই দিন স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

২০ সেপ্টেম্বর নিউইয়র্কে শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন। একই দিন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এদিন শেখ হাসিনা জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি জাতিসংঘে নারীনেত্রীদের প্ল্যাটফর্মে যোগ দেবেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।

২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের টেকসই আবাসনবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ডব্লিউইএফের নির্বাহী পরিচালক শোয়াব ক্লাউসের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নস মিটিংয়েও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। পরে কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি-সাদ্রিউ ও ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেন্ডোজার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ওপর একটি প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন। তিনি আইওএমের মহাপরিচালক আন্তোনিও ভিটোরিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন, আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top