shomoynew_wp969 ভাঙারির দোকানে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভাঙারির দোকানে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু


প্রকাশিত:
৭ আগস্ট ২০২২ ১২:০৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫

 ছবি : সংগৃহীত

শনিবার দুপুরে ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায় ভাঙাড়ির দোকানে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে মারা গেছেন তিনজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে গাজী মাজহারুল ইসলাম (৪৭) রোববার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং শনিবার দিবাগত রাত ২টার দিকে নূর হোসেন (৬০) নামে দুজনের মৃত্যু হয়। তিনটি মৃতদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে মাজহারুল ইসলাম ছিলেন ভাঙাড়ির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, অন্য দুজনও রিকশাচালক। নুর হোসেনের শরীর ৯৫ শতাংশ, আলমের শরীর ৭০ শতাংশ আর মাজহারুলের শরীর ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি অন্যরা হলেন- মো. মিজান (৩৫), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শাহিন (২৬)।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আহতদের সবার শরীরের ৪৫ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, উত্তরা কামারপাড়া এলাকায় ওই ভাঙারির দোকানের পাশে রিকশা গ্যারেজ রয়েছে। ভাঙারির দোকানে পুরনো ফেলে দেওয়া মালপত্রের গুদাম ছিল। সেখানে হ্যান্ড স্যানিটাইজারসহ নানা দাহ্য পদার্থও ছিল। ভাঙাড়ির দোকানে পারফিউমের বোতল খোলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তাতে রিকশার গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top