shomoynew_wp969 পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি


প্রকাশিত:
২৯ জুন ২০২২ ১৯:১৭

আপডেট:
২৯ জুন ২০২২ ১৯:১৮

ছবি-সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৯ জুন) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুই পাড়ে দুটি নতুন থানা স্থাপন করা হয়েছে। সেখানে যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে। আমরা সবসময়ই সজাগ রয়েছি, যাতে কোনো নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যামেরা বসানো আছে, সব নজরদারিতে আছে।

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তায় বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মা সেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ঈদযাত্রা যানজটমুক্ত করতে সারা দেশে হাইওয়ে পুলিশের ১০৯টি টহল দল, ৮৪টি কুইক রেসপন্স দলসহ ওয়াচ টাওয়ার, রেকার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটিতে মহানগর, জেলা ও উপজেলার হাটবাজারে চুরি- ডাকাতি, ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে। কোনো পশুবাহী নৌযান বা ট্রাককে জোরপূর্বক নির্দিষ্ট স্থানে বা হাটে যেতে বাধ্য করা যাবে না।’

ঈদে যে কোনো নাশকতা প্রতিরোধে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঈদে কোনো নাশকতার শঙ্কা আছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঈদে নাশকতার আশঙ্কা নিয়ে কোনো খবর আসেনি। তবে খবর না আসলেও গোয়েন্দারা সজাগ থাকবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top