shomoynew_wp969 বিএনপি নেতারা আবোল-তাবোল বকছে: কাদের | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিএনপি নেতারা আবোল-তাবোল বকছে: কাদের


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ১৪:২০

আপডেট:
৫ এপ্রিল ২০২২ ১৫:২৮

ফাইল ছবি

দলীয় নেতাকর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছে‌ বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ এপ্রিল) তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছে।

তিনি বলেন, শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোনো পরিচয় নেই। দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে বাধাগ্রস্ত করেনি।

তিনি বলেন, অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোনো দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না। অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়।

তিনি আরোও বলেন, আমাদের সবারই মনে রাখা উচিত ‘দুধ কলা দিয়ে সাপ’ পোষণ চলে, কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না। তাহলে কি বিএনপি নিজ দলের অপরাধীদের পুষতে চান?

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top