shomoynew_wp969 অন্যান্য দেশের তুলনায় দ্রব্যমূল্য কমই বেড়েছে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অন্যান্য দেশের তুলনায় দ্রব্যমূল্য কমই বেড়েছে


প্রকাশিত:
১৫ মার্চ ২০২২ ১৮:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭

 তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য কমই বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচনের সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেসব অসাধু ব্যবসায়ীর কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।

বইমেলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বইমেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক। তবেই হবে বইমেলার সফলতা।

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইটি লিখেছেন কৃষিবিদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ মোহাম্মদ রশীদ অলক। বইটি প্রকাশ করেছে আল-হামরা প্রকাশনী।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top