shomoynew_wp969 আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৭ মার্চ ২০২২ ১৬:৫৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদ্যযাপন উপলক্ষ্যে ‘এক্সপো’তে অয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সফরে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, বিমান ও সামুদ্রিক সংযোগ নিরবচ্ছিন্ন করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। স্বাক্ষর হতে পারে ৪-৫টি সমঝোতা স্মারক।

ছয় দিনের সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top